জাতীয় পেনশন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. সিস্টেম এনালিস্ট - ০১টি
২. ফাইন্যান্সিয়াল এনালিস্ট - ০১টি
৩. প্রোগ্রামার - ০১টি
৪. ব্যবস্থাপক - ০১টি
৫. সহকারী ব্যবস্থাপক - ০৩টি
৬. এসোসিয়েট - ০১টি
৭. হিসাবরক্ষণ কর্মকর্তা - ০১টি
৮. সহকারী প্রোগ্রামার - ০১টি
৯. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী - ০১টি
বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৩২, ৩৫, ৩৭ বা ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://npa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ মোট ২২৩ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬ তারিখ, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: