সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (moca Job Circular 2026) রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০৪টি
২. কম্পিউটার অপারেটর - ০১টি
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৭টি
৪. অফিস সহায়ক - ১৫টি
বয়স সংক্রান্ত তথ্য:
০১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট http://moca.teletalk.com.bd এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২১ মে ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ