বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর একটি পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বাছাইকৃত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পদের নাম: মেডিক্যাল রিটেইনার (চুক্তিভিত্তিক)
পরীক্ষার তারিখ: ০৮ জুন ২০২৬ (সোমবার)
সময়: বিকাল ৩:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: নির্বাহী পরিচালক-এর অফিস কক্ষ, সদর দপ্তর ভবন (৯ম তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
প্রয়োজনীয় তথ্যাবলী:
১. প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলে প্রবেশপত্র পাঠানো হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, বিএমডিসি'র রেজিস্ট্রেশন সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল কাগজপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি এবং ০২ (দুই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
৪. প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ