জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ministry of Public Administration Job Circular 2026): সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি সরকারি চাকরিতে আগ্রহী হয়ে থাকেন, তবে এই সুযোগটি আপনার জন্য। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের নিয়ম এবং সময়সীমা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়া ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহায়ক
গ্রেড: ২০।
পদের সংখ্যা: ১৭টি।
বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শর্তাবলী ও বয়সসীমা
বয়স: ০১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সতর্কতা: বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
মৌখিক পরীক্ষার সময় সকল কাগজের মূল কপি দেখাতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে: ১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ২. নাগরিকত্ব সনদপত্র। ৩. চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক)। ৪. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ। ৫. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)। ৬. কোটা থাকলে তার স্বপক্ষে প্রমাণপত্র।
বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্রের কোনো তথ্য জাল বা ভুয়া প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে। শেষ সময়ের ভিড় এড়াতে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।