গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৫, চট্টগ্রাম সম্প্রতি ১২৬টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
এই বিজ্ঞপ্তির মাধ্যমে কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়কসহ বিভিন্ন পদে মোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স ০১ মে ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট http://ctax5.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হবে ১৮ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৭ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য:
প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ