বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এর নিয়োগ আদেশ প্রকাশ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, মোট দুই (২) জন প্রার্থীকে ডেসপাস রাইডার পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ হলেন:
নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ মে, ২০২৬ তারিখ বুধবার পূর্বাহ্নে যোগদান করতে হবে। যোগদানের সময় সিভিল সার্জনের নিকট হতে সংগৃহীত শারীরিক সুস্থতার সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
এছাড়াও, যোগদানের এক (১) মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণপূর্বক জমা দিতে হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রার্থীগণের নিয়োগাদেশ বাতিল হতে পারে। সকল নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই (২) বছর শিক্ষানবিশ হিসেবে বিবেচনা করা হবে। এই নিয়োগের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ