ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (Walk-In-Interview) মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল) এবং উপ-সহকারী প্রকৌশলী।
বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ২২ হতে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র, আবেদনপত্র এবং এক সেট সত্যায়িত ফটোকপি ও ০২ কপি রঙিন ছবিসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ০৩ জুন ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
সাক্ষাৎকারের স্থান: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১, কাওরান বাজার, ঢাকা।
অন্যান্য শর্তাবলী: এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৬ মাসের জন্য হবে, তবে প্রয়োজনভেদে ১২ মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রকল্প এলাকার প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ