বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রি বোর্ড অব ম্যানেজমেন্ট এর ৯২তম সভার অনুমোদনক্রমে এই ফলাফল ঘোষণা করা হয়।

নিয়োগকৃত পদসমূহ: সাইন্টিফিক অফিসার (কৃষি), এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ইউডি কাম একাউনটেন্ট, প্লাম্বার, পাম্প অপারেটর, দপ্তরী, ওয়ার্কশপ এ্যাটেনডেন্ট এবং সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী)।

যোগদানের তথ্য:

  • যোগদানের তারিখ: ০৩/০৬/২০২৪ খ্রি.
  • নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।
  • প্রার্থীরা ব্রি প্রশাসন বিভাগ হতে নিয়োগপত্রের এক কপি এবং পুলিশ ভেরিফিকেশন ফরমের দুই কপি সংগ্রহ করে নির্ধারিত তারিখে যোগদান করতে পারবেন।

অন্যান্য শর্তাবলী:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রে বর্ণিত শর্তাদি পূরণসহ সন্তোষজনক স্বাস্থ্য পরীক্ষা এবং ডোপটেস্ট উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ বিভিন্ন পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ