গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-ফরিদপুর সম্প্রতি একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফরিদপুর কর অঞ্চলের অধীনে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১২২টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আপনি যদি একটি নির্ভরযোগ্য সরকারি চাকরি (Government Job) খুঁজছেন, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। নিচে Faridpur Taxes Zone Job Circular 2026-এর সকল বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে আলোচনা করা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-ফরিদপুর |
| চাকরির ধরন | সরকারি চাকরি (Govt Job) |
| মোট শূন্যপদ | ১২২টি (৬টি ক্যাটাগরিতে) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (Teletalk) |
| আবেদন শুরুর তারিখ | ০৬ মে ২০২৬ |
| আবেদনের ওয়েবসাইট | tzfaridpur.teletalk.com.bd |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.taxeszonefaridpur.gov.bd |
কর অঞ্চল ফরিদপুর-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন গ্রেডের পদে লোকবল নেওয়া হবে। পদগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:
১. কম্পিউটার অপারেটর (Computer Operator)
২. প্রধান সহকারী (Head Assistant)
৩. উচ্চমান সহকারী (Upper Division Assistant - UDA)
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (Steno Typist-cum-Computer Operator)
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-cum-Computer Typist)
৬. অফিস সহায়ক (Office Shohayok)
বয়স সংক্রান্ত তথ্য: ৬ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://tzfaridpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৬ মে ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এবং অফিসের ওয়েবসাইটের (www.taxeszonefaridpur.gov.bd) মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ