অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী মোট ০৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১ জন
২. কম্পিউটার অপারেটর: ০১ জন
৩. অফিস সহায়ক: ০৪ জন

যোগদানের সময় ও স্থান:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৪ জুন ২০২৬ তারিখ পূর্বাহ্নে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যান্য তথ্য:
নির্বাচিত প্রার্থীগণের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ