ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০২টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) - ০৮টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ১৫/০৫/২০২৬ তারিখ (শুক্রবার) বিকাল ০৩:৩০টা হতে বিকাল ০৫:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে (মোট ২ ঘণ্টা)।

পরীক্ষার স্থান: সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা।

আবেদনের প্রক্রিয়া ও প্রবেশপত্র: ইতঃপূর্বে আবেদনকারী ১০৪১ জন প্রার্থীর মধ্যে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাদের ডুপ্লিকেট প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা: সুশৃঙ্খলভাবে চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৩টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ