কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-যশোর সম্প্রতি বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১টি
২. প্রধান সহকারী - ২২টি
৩. উচ্চমান সহকারী - ২২টি
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ২৩টি
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২৭টি
৬. অফিস সহায়ক - ২৭টি
বয়স সংক্রান্ত তথ্য: ২৫ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট taxjsr.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে ০৫ মে ২০২৬ সকাল ১০:০০ টায় এবং আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার পদ্ধতি: সকল পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: