বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও পদ সংখ্যা:
১. লস্কর - ২১টি
২. বাস হেলপার - ০১টি
৩. শুষ্ক প্রহরী - ২৩টি
৪. মার্কম্যান - ০৬টি
৫. পরিচ্ছন্নতাকর্মী - ১৩টি
৬. ড্রাইভার - ০২টি
পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৬ মে ২০২৬ তারিখ (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরন ভেদে পরীক্ষার সময়কাল ভিন্ন হতে পারে।
পরীক্ষা কেন্দ্রসমূহ:
১. মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক শাখা), সেকশন-১১, পল্লবী।
২. মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর-১০।
৩. মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখা), সেকশন-০৬, পল্লবী।
প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া:
প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (jobsbiwta.gov.bd) থেকে তাদের User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম ০৬/০৫/২০২৬ তারিখ হতে শুরু হয়েছে। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ