জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা-এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগকৃত পদের নাম: রেকর্ড কিপার ও অন্যান্য পদ।

যোগদানের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ।

যোগদানের স্থান: পরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ, ডোপটেস্ট রিপোর্ট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ অর্জিত শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি জমা দিতে হবে।

অন্যান্য তথ্য: নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যোগদানের তারিখ হতে ২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ প্রদান

সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ প্রদান