বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) (GSB Job Circular 2026) তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. ফটোজিওলজিক টেকনিশিয়ান - ০১টি
২. সার্ভেয়ার - ০১টি
৩. পরীক্ষাগার সহকারী-০১
৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০৬টি
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩টি
৬. কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩টি

৭. যাদুঘর পরিচারক-০২

৮. ড্রাইভার গ্রেড-২ - ০৫টি
৯. ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২ - ০৬টি
১০. পরীক্ষাগার পরিচারক- - ০১টি
১১. অফিস সহায়ক - ১৫টি
১২. নিরাপত্তা প্রহরী - ০৫টি

বয়স সংক্রান্ত তথ্য:
০১/০৪/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে এবং বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা বিধি অনুযায়ী শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://gsb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৮ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা।

পরীক্ষার তথ্য:
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কিছু পদের জন্য ব্যবহারিক পরীক্ষাও প্রযোজ্য হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫১ পদে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫১ পদে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫১ পদে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫১ পদে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ