টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিওটি) এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. পিএ-কাম-কম্পিউটার-অপারেটর: ০৬টি
২. অফিস সহায়ক: ২৫টি

শিক্ষাগত যোগ্যতা: পদের ধরন অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার অপারেটর পদের জন্য নির্ধারিত টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা: ০১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট https://telecomdept.teletalk.com.bd/ এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৬ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার তথ্য: সকল পদের জন্য লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) গ্রহণ করা হবে। পিএ-কাম-কম্পিউটার-অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩১ পদে টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডিওটি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩১ পদে টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডিওটি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩১ পদে টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডিওটি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ