কাস্টমস হাউস, মোংলা-এর অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
পরিসংখ্যান অনুসন্ধায়ক: ০১টি ইঞ্জিন ড্রাইভার: ০২টি এমএল ড্রাইভার (২য় শ্রেণি): ০২টি উচ্চমান সহকারী: ০৪টি ক্যাশিয়ার: ০১টি সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ০৮টি স্পীডবোট ড্রাইভার: ০৩টি সিপাই: ০৫টি সারেং: ০১টি সুকানী: ০১টি গ্রীজার: ০২টি রেকর্ড সাপ্লায়ার: ০৪টি স্টুয়ার্ড: ০১টি ভান্ডারী: ০১টি টোপাস: ০১টি অফিস সহায়ক: ০৩টি বোটম্যান: ০৩টি নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড): ০৫টি লস্কর: ১২টি বয়সসীমা:
০১/০৩/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর । ক্রমিক নং-২ (ইঞ্জিন ড্রাইভার) পদের জন্য বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর । ক্রমিক নং-৩ (এমএল ড্রাইভার) পদের জন্য বয়সসীমা অনধিক ৩৫ বছর । ক্রমিক নং-৪, ৬, ৭ পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য । আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন শুরু: ০১ এপ্রিল ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা । আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা । আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে। আবেদন করতে হবে Teletalk এর ওয়েবসাইট http://mch.teletalk.com.bd এর মাধ্যমে। যেসকল প্রার্থীগণ ২৪/১১/২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। VIDEO
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান কাস্টমস হাউস, মোংলা-এর ওয়েবসাইট (mch.portal.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ