চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনঃ নির্ধারণ করা হয়েছে। অনিবার্য কারণে পূর্বের নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নামসমূহ: হাইড্রোগ্রাফার, সহকারী প্রকৌশলী (মেরিন)/সহকারী ওয়ার্কসপ সুপারিনটেনডেন্ট (মেরিন) এবং সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ)।

পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে আগামী ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০.০০ টা, ১১.০০ টা এবং দুপুর ১২.০০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: চবক বোর্ড রুম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ইন্টারভিউ কার্ড ডাউনলোড: প্রার্থীরা আগামী ২৫/০৩/২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (jobscpa.org) থেকে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও বিষয়টি জানানো হবে।

প্রয়োজনীয় নির্দেশনা: মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূলকপি এবং একসেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার পুনঃ নির্ধারিত সময়সূচি প্রকাশ