বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭টি ক্যাটাগরিতে মোট ১১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০১টি
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩টি
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী - ০১টি
৪. হিসাব সহকারী - ০১টি
৫. ডাটা এন্ট্রি অপারেটর - ০১টি
৬. সহকারী স্টোর কিপার - ০১টি
৭. অফিস সহায়ক - ০৩টি
বয়সসীমা:
০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে https://ocei.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০ টা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ