দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প-প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তাদের বিভিন্ন শিল্প প্রকল্পে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:

১. নিরাপত্তা প্রহরী (পুরুষ)

  • সর্বনিম্ন উচ্চতা: ১৭২ সে.মি. (৫' ৮")
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • ন্যূনতম এসএসসি/সমমান পাশ।
    • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
    • সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
  • সর্বোচ্চ বয়স: ৩০ বছর

২. ফায়ারম্যান (পুরুষ)

  • সর্বনিম্ন উচ্চতা: ১৭২ সে.মি. (৫' ৮")
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • ন্যূনতম এসএসসি/সমমান পাশ।
    • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
    • সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
  • সর্বোচ্চ বয়স: ৩০ বছর

বেতন, অন্যান্য সুবিধাদি ও শর্তাবলী:

  • বেতন: ১৪৫০০/- টাকা (দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ ৮ ঘণ্টা)।
  • কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ০৪ সপ্তাহের প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হবে।
  • দুটি উৎসব বোনাস (মূল বেতনের), ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতির সুবিধা।
  • বার্ষিক, নৈমিত্তিক ও পীড়া ছুটির ব্যবস্থা।
  • বিনামূল্যে মানসম্মত পোশাক, আবাসন ও সুস্থ স্বাস্থ্য ও খেলাধুলার সুবিধা।
  • প্রাথমিকভাবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে।
  • বাংলাদেশের যেকোনো স্থানে গ্রুপ এর প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে।
  • আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, পেনশন বই (প্রযোজ্য ক্ষেত্রে), চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইলে (jobs.paper@bgc-bd.com) অথবা হোয়াটসঅ্যাপে (০১৭০১২২৭৫২৭) প্রেরণ করতে বলা হলো।

যোগাযোগের ঠিকানা:

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার (টিআইএ-১), প্লট # ৮৪৪, রোড # ১২, ব্লক # আই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯।

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময়: ৪/০৭/২০২৫ (বৃহস্পতিবার)

নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরণের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই।


বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিতেঃ

বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ