ডাক অধিদপ্তরের আওতাধীন পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর ১৪ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে সরাসরি নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নামসমূহ:
নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক অপেক্ষমাণ তালিকা থেকে নিম্নলিখিত পদে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে:
- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পোস্টাল অপারেটর
- মেইল অপারেটর
- ড্রাইভার (হালকা)
- কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পোস্টম্যান
- প্যাকার, মেইল গার্ড, অফিস সহায়ক, রানার ও গার্ড
নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রার্থীদের নিজ নিজ ঠিকানায় প্রাপ্ত নিয়োগপত্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: