তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA Job Circular 2026) রাজস্ব খাতের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   

এক নজরে নিয়োগ তথ্যাবলি:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)   
  • মোট পদসংখ্যা: ৩৩টি   
  • চাকরির ধরন: সরকারি (স্থায়ী/অস্থায়ী)   
  • আবেদন শুরুর তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা   
  • আবেদনের শেষ তারিখ: ০২ ডিসেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা   
  • আবেদনের ওয়েবসাইট:http://bhtpa.teletalk.com.bd   

পদভিত্তিক বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা:

১. পদের নাম: হিসাবরক্ষক (গ্রেড-১৪)   

  • পদসংখ্যা: ২১টি (অস্থায়ী)   
  • বেতনস্কেল: ২৩,৫০০–৫৬,৮০০/-   
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর   
  • শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ফিন্যান্স/হিসাববিজ্ঞানসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।   

২. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (গ্রেড-১৬)   

  • পদসংখ্যা: ০৯টি (স্থায়ী)   
  • বেতনস্কেল: ২১,৯০০–৫২,৯০০/-   
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর   
  • শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পাস। তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।   

৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৬)   

  • পদসংখ্যা: ০৩টি (অস্থায়ী)   
  • বেতনস্কেল: ২১,৯০০–৫২,৯০০/-   
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর   
  • শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পাস। তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।   

বয়সসীমা:

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ০৬/১০/২০২৬ খ্রি. তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।   

পরীক্ষার পদ্ধতি ও মান বণ্টন:

  • মোট নম্বর: ১১০ নম্বর   
  • লিখিত পরীক্ষা: ১০০ নম্বরের ৯০ মিনিটব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত/পদ সংশ্লিষ্ট ২০, সাধারণ জ্ঞান ২০)।   
  • মৌখিক পরীক্ষা: ১০ নম্বর।   
  • পাস নম্বর: সর্বনিম্ন ৫০%।   
  • কম্পিউটার টাইপিং গতি (তফসিল-৪): কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।   

আবেদন করার নিয়ম:

আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল আবেদন পোর্টাল (http://bhtpa.teletalk.com.bd) অথবা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.bhtpa.gov.bd) ভিজিট করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

৩৩ পদে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন