ADVERTISING
ADVERTISING

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের জন্য সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ১৭ জন প্রার্থীকে ‘ঔষধ তত্ত্বাবধায়ক’ (নন-ক্যাডার) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ঔষধ তত্ত্বাবধায়ক (গ্রেড-৯) – ১৭ জন।
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)।

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগটি বাতিল বলে গণ্য হবে।

ADVERTISING

গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
১. নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে অতিবাহিত করতে হবে।
২. যোগদানকালে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৩. সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যোগদানের সময় দাখিল করতে হবে।
৪. সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণের সময় প্রাপ্ত ভাতা ও অন্যান্য ব্যয় সংক্রান্ত শর্তাবলী মেনে চলতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন