নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও পদসংখ্যাঃ
১। হিসাব সহকারী-০২
২। সার্টিফিকেট সহকারী-০২
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dcnarail.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০১ নভেম্বর ২০২৬, সকাল ০৯:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা।
পরীক্ষার ফি: টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে মোট ১১২/- টাকা এবং অনগ্রসর ও বিশেষ কোটার ক্ষেত্রে ৫৬/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: