জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর অধীনে পরিচালিত প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. আইটি সেবা - ০১টি
২. কম্পিউটিং - ০২টি
বয়স সংক্রান্ত তথ্য: ১২/১১/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে নিপোর্টের ওয়েবসাইট (https://niport.gov.bd) থেকে নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্র এবং সত্যায়িত ছবিসহ আবেদনপত্রটি সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপ-প্রকল্প পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন-শীর্ষক প্রকল্প, ১৩/১ শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, ঢাকা-১২০৫।
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬।
পরীক্ষার তথ্য: যোগ্য প্রার্থীদের তালিকা এবং পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে নিপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ