ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)-এর অধীনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (VT গ্রেড) এর ০১টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিম্নরূপ:
তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬
সময়: দুপুর ০২:০০টা
স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৭ম তলা), মতিঝিল, ঢাকা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে আবেদনপত্রে দাখিলকৃত সকল মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে এবং কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে ব্যর্থ হলে অথবা মূল কাগজপত্র দেখাতে না পারলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রার্থীদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ (ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ