শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ১৩-১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পরীক্ষার তারিখ: ০৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার)।
পরীক্ষার সময়: বিকাল ৩:০০ ঘটিকা হতে ৪:৩০ ঘটিকা পর্যন্ত।
পরীক্ষার স্থান: মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল কলোনী উচ্চ বিদ্যালয়, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড: আবেদনকারীগণ http://dpdt.teletalk.com.bd/admitcard/ লিংক ব্যবহার করে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ