অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-৩, চট্টগ্রাম নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম ও রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

১. উচ্চমান সহকারী - ০৫টি 

২. সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০৮টি 

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১১টি 

৪. গাড়ি চালক - ০২টি 

৫. অফিস সহায়ক - ০৭টি 

সর্বমোট পদসংখ্যা: ৩৩টি।

বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের Teletalk Bangladesh Limited এর https://tz3ctg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা।

USER ID প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র জমাদানের শেষ সময়ের পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি:

  • ক্রমিক নং ০১ হতে ০৪ পর্যন্ত পদের জন্য মোট ১১২/- টাকা।
  • ক্রমিক নং ০৫ এ বর্ণিত পদের জন্য মোট ৫৬/- টাকা।
  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য মোট ৫৬/- টাকা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর নোটিশ বোর্ড এবং www.taxeszone3ctg.gov.bd ওয়েবসাইটে ও প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৩ পদে কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন