বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের উদ্দেশ্যে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, নম্বর বিভাজন এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ) - ৯০৩টি পদ।
পরীক্ষার তারিখ ও সময়: ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার), বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন: ১০০ নম্বরের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, ব্যাংকিং জ্ঞান, এনালিটিক্যাল স্কিল এবং আইসিটি বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এছাড়া ২০০ নম্বরের লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টনও প্রকাশ করা হয়েছে।
প্রবেশপত্র সংগ্রহ: যোগ্য প্রার্থীরা ৫ নভেম্বর ২০২৬ তারিখ হতে পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ