কর অঞ্চল-৬, ঢাকা সম্প্রতি গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

  • কম্পিউটার অপারেটর: ০১ টি
  • প্রধান সহকারী: ০৮ টি 
  • সীটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ০২ টি
  • সীটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০৯ টি
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০ টি
  • গাড়ি চালক: ০২ টি
  • অফিস সহায়ক: ০৯ টি

বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর https://tax6.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

  • অনলাইন আবেদন শুরু: ২৫/১০/২০২৬, সকাল ১০.০০ টা
  • অনলাইন আবেদন শেষ: ১৪/১১/২০২৬, বিকাল ৪.০০ টা
  • User ID প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি:

  • ক্রমিক নং ০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা।
  • ক্রমিক নং ০৭ এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা।
  • অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫৬/- টাকা।

পরীক্ষার তথ্য: লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান কর অঞ্চল-০৬, ঢাকা এর নোটিশ বোর্ড, ওয়েবসাইটে (www.taxeszone6.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪১ পদে কর অঞ্চল-৬, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪১ পদে কর অঞ্চল-৬, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪১ পদে কর অঞ্চল-৬, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪১ পদে কর অঞ্চল-৬, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪১ পদে কর অঞ্চল-৬, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন