স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ: ০৪ ও ০৫ নভেম্বর ২০২৬ তারিখ
পরীক্ষার সময়: দুপুর ০২:৩০ ঘটিকা থেকে শুরু
পরীক্ষার স্থান: স্থাপত্য অধিদপ্তরের মিনি কনফারেন্স কক্ষ (স্থাপত্য ভবনের ৭ম তলায়), সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের (Application Form) রঙিন কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তি পত্র (NOC) সঙ্গে আনতে হবে। সকল মূল সনদের সাথে ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা:
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ০১ ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: