চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কপিস্ট এবং অফিস সহায়ক।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সকাল ৯:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, আবেদনপত্রের কপি (Applicant's Copy), প্রবেশপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার স্বপক্ষে মূল সনদসমূহ এবং এই সকল কাগজপত্রের দুই সেট ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।
অন্যান্য তথ্য: পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ