ট্যুরিস্ট পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

১. স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০৭ (সাত) টি   
  • বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০ - ২৬,৫৯০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।   
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার MS Office-এ কাজ করার দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।   

২. কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০২ (দুই) টি   
  • বেতন স্কেল: গ্রেড-১৩ (১১,০০০ - ২৬,৫৯০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।   
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে এবং Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।   

৩. ক্যাশিয়ার

  • পদ সংখ্যা: ০১ (এক) টি   
  • বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০ - ২২,৪৯০/-)   
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদের যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।   
  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার MS Office-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।   

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য:

  • আবেদনযোগ্য জেলা: যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো ‘সকল জেলা’।   
  • আবেদনের মাধ্যম: অনলাইনে (https://tphq.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।   
  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ০১/১০/২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।   
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময়: ২৫/১০/২০২৬ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকা।   
  • ফি জমাদান: অনলাইনে আবেদনপত্র (Submit) করার পর User ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি জমা দিবেন।   
  • প্রকাশক: বাংলাদেশ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স (বিজ্ঞপ্তি নং- ০১/২০২৬, তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.)।   

বিস্তারিত দেখুন নিচেঃ

ট্যুরিস্ট পুলিশ নিয়োগ কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন