টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে মোট ৩২ (বত্রিশ) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে এই নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) বেতনক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে যোগদান করবেন।

নির্বাচিত প্রার্থীগণকে আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে। যদি এই তারিখের মধ্যে যোগদান করা না হয়, তাহলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • যোগদানের তারিখ থেকে ২ (দুই) বৎসর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • চাকরিতে যোগদানকালে ৩০০/-(তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।
  • নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে যোগদানের পর সরকার নির্ধারিত ০২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • অন্যুন ০৪ (চার) বৎসরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।

চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ টাঙ্গাইল জেলা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন