নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. হিসাব সহকারী - ০৩টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি
৩. অফিস সহায়ক - ১০টি
৪. নিরাপত্তা প্রহরী - ০৯টি
বয়সসীমা:
০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcnaogaon.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
আবেদন ফি:
১ ও ২ নম্বর ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) প্রদান করতে হবে।
অন্যান্য শর্তাবলি:
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ