বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) অধীনে অনুষ্ঠিতব্য লাইসেন্সিং পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই পরীক্ষা রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিষয়সমূহ: বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি।
পরীক্ষার তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোট পরীক্ষার্থী সংখ্যা: ২১,৬২৪ জন
পরীক্ষার কেন্দ্রসমূহ: উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
পরীক্ষার্থীদের স্ব-স্ব রোলের বিপরীতে নির্ধারিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ