বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত সংখ্যা:
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মোট ৯৮৪ জন এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে মোট ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
পরীক্ষার পরবর্তী ধাপ:
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইট (www.bkkb.gov.bd) এবং অন্যান্য মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ