গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর (নেজারত শাখা) সম্প্রতি রাজস্ব খাতের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Pirojpur DC Office Job Circular 2026) পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। যারা নিজ জেলায় সরকারি ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
নিচে পিরোজপুর ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সুন্দরভাবে সাজানো হলো:
১. পদের নাম: অফিস সহায়ক (জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়)
২. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী (জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা)
৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ, পিরোজপুর)
৫. পদের নাম: বেয়ারার (সার্কিট হাউজ, পিরোজপুর)
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
(বি.দ্র: উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।)
অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি User ID পাবেন।
উক্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
Example: DCPIROJPUR ABCDEF
Example: DCPIROJPUR Yes 12345678
সফলভাবে ফি জমা হলে টেলিটক থেকে ফিরতি মেসেজে একটি Password দেওয়া হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য সংরক্ষণ করতে হবে।
বিস্তারিত দেখুন নিচেঃ