মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রাজস্ব শাখা এবং উপজেলা ভূমি অফিসসমূহের রাজস্ব প্রশাসনের আওতাধীন শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (dc meherpur job circular 2026) মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৩
২। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী-০৩
৩। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী-০৩
৪। সার্টিফিকেট সহকারী-০১
৫। ট্রেসার-০১
দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিঃ
১। কম্পিউটার অপারেটর-০১
২। অফিস সহায়ক-০২
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য:
অধিকাংশ পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা এবং পদভেদে ড্রয়িং বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে।
বয়সসীমা:
০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে সরকারি সর্বশেষ বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcmeherpur.teletalk.com.bd/index.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ২৪ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
- আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং অনগ্রসর শ্রেণির জন্য ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: