প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেইম সেন্টার (এডব্লিউজিসি)-এর অসামরিক ৯ম গ্রেডের আ্যাসিন্ট্যান্ট প্রোগ্রামার পদের ০২ (দুই) টি শূন্য পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ, মঙ্গলবার, সকাল ১০:০০ টায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১০ (দশ) কপি সত্যায়িত ছবি, এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি মোতাবেক সকল কাগজপত্রের ০৬ (ছয়) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেইম সেন্টার (এডব্লিউজিসি)-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন