সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
সংশ্লিষ্ট পদসমূহ: গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, ল্যাবরেটরী এটেনডেন্ট ও অফিস সহায়ক।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের পদভেদে আগামী ০৩/০৮/২০২৬ হতে ১৪/০৮/২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান: সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ।
ব্যবহারিক পরীক্ষার তথ্য: গাড়ি চালক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং আবেদনের কপি সহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ