ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক - ০২ জন

যোগদানের তারিখ ও সময়:
আগামী ০৪ আগস্ট, ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় সরাসরি উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের স্থান:
পরিচালক (যুগ্মসচিব), ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা বরাবর উপস্থিত হতে হবে।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবেশপত্র এবং আবেদনপত্রের কপি।
৩. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট।
৪. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ/প্রদান না করার অঙ্গীকারনামা।
৫. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র।
৬. যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম।

নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগপ্রাপ্তদের পরবর্তী ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন