রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

১। অফিস সহায়ক-০৫

২। সহকারী বাবুর্চি-০১

বয়সসীমা:
০৯ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ মোট ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৯ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন