রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫টি
২. অফিস সহায়ক - ১৪টি
বয়সসীমা:
১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২১ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৬, বিকাল ৪:০০ টা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://bbp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
পরীক্ষার ধরন:
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ