স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক (৩য় গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
- অধ্যাপক (ইউরোলজি) - ০২ জন
- অধ্যাপক (ইএনটি) - ০৫ জন
- অধ্যাপক (থোরাসিক সার্জারি) - ০১ জন
- অধ্যাপক (পেডিয়াট্রিক) - ০৫ জন
- অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন) - ০১ জন
- অধ্যাপক (সাইকিয়াট্রি) - ০৩ জন
- অধ্যাপক (এ্যানেসথেসিওলজি) - ১১ জন
- অধ্যাপক (কার্ডিওলজি) - ০৯ জন
- অধ্যাপক (মাইক্রোবায়োলজি) - ০৯ জন
পরীক্ষার সময়সূচি:
- ১১.০৮.২০২৬ (সোমবার) সকাল ১০:০০ মিনিট: অধ্যাপক (ইউরোলজি), অধ্যাপক (ইএনটি)
- ১২.০৮.২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ মিনিট: অধ্যাপক (থোরাসিক সার্জারি), অধ্যাপক (পেডিয়াট্রিক), অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন), অধ্যাপক (সাইকিয়াট্রি)
- ১৩.০৮.২০২৬ (বুধবার) সকাল ১০:০০ মিনিট: অধ্যাপক (এ্যানেসথেসিওলজি), অধ্যাপক (কার্ডিওলজি), অধ্যাপক (মাইক্রোবায়োলজি)
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রয়োজনে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
- সকল সনদ/ডকুমেন্ট এর মূল কপি মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।
- মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের আধা ঘন্টা (৩০ মিনিট) পূর্বে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
- মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ