পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF Job Circular 2026) সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করছে।

পদের নাম ও সংখ্যা:
১. উপজেলা ব্যবস্থাপক - ১০টি পদ
২. মাঠ কর্মকর্তা-২৫
৩. অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর-০৭
৪. ড্রাইভার - ০২টি পদ

বয়স সংক্রান্ত তথ্য:
০১-০৬-২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের (এসএফডিএফ-এ কর্মরত) ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬, বিকাল ০৫:০০ টা

বিশেষ নির্দেশনা: যারা ইতিপূর্বে ২০২৩ ও ২০২৫ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৪৪ পদে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪৪ পদে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন