জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ইনডেন্ট সহকারী (২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে)।
যোগদানের তারিখ ও সময়: আগামী ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টা।
যোগদানের স্থান: পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্রের কপি এবং কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা ও সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে।
অন্যান্য তথ্য: নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ পরবর্তী ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ