মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তাদের রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল (dwa job circular 2026) নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত পদের নামসমূহ:
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-০২
২. ট্রেড ইন্সট্রাক্টর (জেলা)-৯৭
৩. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-০৬
৪. ডে-কেয়ার ইনচার্জ-২৫
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৬৩
৬. অফিস সহায়ক-৪৩৮
প্রার্থীর বয়স: ০১/০৭/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৮ জুলাই ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
পরীক্ষার ফি: ১ হতে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অন্যান্য তথ্য: যারা ইতিপূর্বে ২১/১২/২০২১ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ