বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর আওতাধীন কারখানাসমূহে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন শূন্য পদের বিপরীতে ১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। গত ০১/০৮/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষমান তালিকা হতে এই ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ০১ জন
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ০৩ জন
৩. সহকারী প্রকৌশলী (সিভিল): ০১ জন
৪. সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ০১ জন
৫. সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ০১ জন
৬. উপ-সহকারী রসায়নবিদ: ০৩ জন
৭. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ০২ জন
নির্বাচিত প্রার্থীদের অনুকূলে পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরবর্তী নির্দেশনা বিসিআইসির নিজস্ব ওয়েবসাইটে (www.bcic.gov.bd) পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ