পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার (ফিজিক্যাল টেস্ট) সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ধরণ, তারিখ ও স্থান:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর: ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিয়াম (BIAM) ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে।
২. নিরাপত্তা রক্ষী: শারীরিক পরীক্ষা (ফিজিক্যাল টেস্ট) আগামী ২০ জুলাই ২০২৬ তারিখ বেলা ০২:০০ ঘটিকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. ব্যবহারিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের ব্যবহারিক ও শারীরিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন